সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সহযোগিতা বিনিময় সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সহযোগিতা বিনিময় সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত
২৭২ বার পঠিত
সোমবার ● ১৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সহযোগিতা বিনিময় সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

---চীনের হুবেই প্রদেশ এবং বাংলাদেশের বিজ্ঞান, শিক্ষা এবং উদ্ভাবনের নেতৃবৃন্দকে একত্রিত করে গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, ‘হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সহযোগিতা বিনিময় সম্মেলন ২০২৫’ গত ১৫ জুন ঢাকার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চীন দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শক লি শাওপেং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থিত হাই চুয়াং ইউন ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সেন্টারের পরিচালক হে কুই ওয়েন হুবেই প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ডঃ মোহাম্মদ মাসুম ইকবাল। সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল ইসলাম এবং মালিশাএডু’র ব্যবস্থাপনা পরিচালক ডঃ মারুফ মোল্লাহ বক্তব্য রাখেন।

চীনের হুবেই প্রদেশের ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের ১৪ জন প্রতিনিধি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশিষ্ট অনুষদ সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং হুবেই ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সচেঞ্জ সেন্টার যৌথভাবে মালিশাএডু’র সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে হুবেইনের শীর্ষ প্রতিষ্ঠান থেকে যোগদানকারী বিশেষজ্ঞগন চিকিৎসা ও বৈজ্ঞানিক উন্নয়নের উপর চারটি মূল্যবান উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনকারী বিশেষজ্ঞরা হলেন ইউনিয়ন হাসপাতালের অধ্যাপক ঝাও লেই, হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির টংজি মেডিকেল কলেজের অধ্যাপক গুয়ান নিয়ানকিয়াও, হুয়াজং কৃষি বিশ^বিদ্যালয়ের বায়োমেডিকেল অ্যান্ড হেলথ কলেজের অধ্যাপক ডং ঝিকিয়াং এবং হুবেই ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিন এর অধ্যাপক জু হাই।

পরে, প্রতিনিধিদল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ করেন- যা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শিক্ষা ও গবেষণা সহযোগিতা গড়ে তোলার একটি আনুষ্ঠানিক পদক্ষেপ। সম্মেলনে সহযোগিতা প্রকল্পের জন্য ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ