বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বর্ষায় ভিভোর ফটোগ্রাফি ক্যাম্পেইন
বর্ষায় ভিভোর ফটোগ্রাফি ক্যাম্পেইন
বর্ষার মুহূর্তগুলোকে ধারণ করতে ভিভো বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন- ‘ভিভো ফটোগ্রাফি ক্রনিকল’ #monsoonwithvivo। ২৫ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারীরা শেয়ার করতে পারবেন তাদের প্রিয় বর্ষামুখর স্মৃতিগুলো, আর জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বর্ষার রঙিন মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে নিজের চোখে দেখা সেই সৌন্দর্য সবাইকে তুলে ধরার সুযোগ তৈরি করা। বর্ষার বৃষ্টিতে ভেজা রাস্তা, মেঘলা আকাশ, পাতায় ঝরতে থাকা ফোঁটা ফোঁটা পানি, কিংবা কাদামাটিতে খেলতে থাকা শিশুর হাসি- এসব প্রাণবন্ত গ্রামবাংলার নানা দৃশ্য হতে পারে ছবি তোলার বিষয়।
অথবা শহরের রাস্তায় ছাতা হাতে ছুটে চলা মানুষ, রাস্তায় ছড়িয়ে থাকা দোকানের ছাউনির নিচে জমে থাকা ভিড়, ফ্লুরোসেন্ট বাতির আলো- এসবও ক্যামেরায় বন্দি করার মতো মুহূর্ত।
ক্যাম্পেইনে অংশ নিতে হলে ব্যবহারকারীকে তাদের মোবাইলে তোলা সেরা বর্ষা-থিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত পোস্টের কমেন্টে শেয়ার করতে হবে। ছবি পোস্ট করার সময় অবশ্যই ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ #vivoPhotographyChronicle এবং #monsoonwithvivo।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন