সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ও হাইসেন্স এর মধ্যে চুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ও হাইসেন্স এর মধ্যে চুক্তি
২৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজ ও হাইসেন্স এর মধ্যে চুক্তি

---ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এবং গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হাইসেন্সের অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় দারাজ মলে ‘হাইসেন্স-ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাহকরা হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য দারাজ থেকে কিনতে পারবেন। উল্লেখ্য, হাইসেন্স বিশ্বব্যাপী ১০০ইঞ্চির বেশি পর্দার টেলিভিশন বিক্রিতে প্রথম এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর অফিশিয়াল পার্টনার।

সম্প্রতি ঢাকার ফেয়ার গ্রুপ অফিসে স্বাক্ষরিত চুক্তিতে স্বাক্ষর করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন ই। অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জেসন ওয়াং সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্ল্যাগশিপ স্টোরটি ইতোমধ্যে চালু হয়েছে। এর ফলে সারাদেশের গ্রাহকেরা আকর্ষণীয় অফারে ও দেশব্যাপী হোম ডেলিভারি সুবিধায় দারাজের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে হাইসেন্সের প্রিমিয়াম পণ্যগুলো কিনতে পারবেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল