বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০
বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০
ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস।
৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮০০ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
ডিভাইসটির ফ্ল্যাগশিপ লেভেলের আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, ধুলাবালি ও পানিতে পুরোপুরি সুরক্ষা দেয়। ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে। মিলিটারি-গ্রেড টাফনেস এবং এসজিএস সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি নিশ্চিত করে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আর চোখের সুরক্ষা।
ফোনটিতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুুভোল্ট ব্যাটারি ও দ্রুত চার্জিং এর জন্য ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। স্মুথ পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর।
ভিভো ওয়াই৪০০ পাওয়া যাচ্ছে ২টি স্টোরেজ অপশনে। একটি ৮ জিবি র্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র্যামসহ ১২৮ জিবি রম, যার দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে একই র্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯,৯৯৯ টাকা। ফোনটি প্রি-অর্ডার করলেই থাকছে এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মত গিফট। এটি ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়