রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে আনতে যাচ্ছে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারেরও বেশি সক্ষমতার হাই-ডেনসিটি ব্যাটারি। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় রিয়েলমির ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানে এই উদ্ভাবন উন্মোচন করা হবে। রিয়েলমির ৮২৮ বছরপূর্তি যা ৮২৮ ফ্যান ফেস্টিভাল নামেও পরিচিত, একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর আগস্টে রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুল-সিলিকন অ্যানোড টেকনোলজিকে সমৃদ্ধ করবে যা, ১২০০ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে।
ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমির নেতৃত্ব এবারই প্রথম নয়। গত কয়েকবছর ধরে এই খাতের মানদন্ড নির্ধারণে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। ২০২৪-এ ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে আসে তারা, যা মাত্র সাড়ে ৪ মিনিটেই ৪৪২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম। এই বছরের শুরুতে রিয়েলমির নিয়ে আসা জিটি-৭ এ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করা হয়। মাত্র তিন মাস আগে ৮৮৭ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) সমৃদ্ধ ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের কনসেপ্ট ফোন নিয়ে আসে ব্র্যান্ডটি।
হাই-ডেনসিটির এই ব্যাটারি ছাড়াও বছরপূর্তি অনুষ্ঠানে আরও একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। এর বিস্তারিত এখনই না জানা গেলেও, ধারনা করা হচ্ছে রিয়েলমি মোবাইল উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও জোরদার করতে যাচ্ছে।





ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই