সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ৯, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও টিএমজিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও টিএমজিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
৩৯৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও টিএমজিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

---বাংলাদেশ ও চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদ বিনিময় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

২৬ আগস্ট, মঙ্গলবার রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে আপন মিডিয়া ক্লাবের পক্ষে অলিভিয়া ছু ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন-টিএমজিবি’র সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় সিএমজির বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইউয়ে আনন্দী অনলাইনে যোগ দিয়ে বলেন, তথ্য আদান প্রদান এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপনে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, বর্তমানে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল সাংবাদিকতার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় যোগ হয়েছে, যে বিষয়ে চীনের কাছ থেকে বাংলাদেশ সহযোগিতা নিতে পারে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা আরও সহজতর হবে বলেও মন্তব্য করেন আগত অতিথিরা।

এছাড়া দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রমের মতো নানা বিষয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টিএমজিবি’র সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায়, জেনারেল সেক্রেটারি মুরসালিন হক জুনায়েদ, অর্গানাইজিং সেক্রেটারি গোলাম দাস্তগীর তৌহিদ।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না মিডিয়া ক্লাব। অন্যদিকে বাংলাদেশে কর্মরত প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টিএমজিবি ২০১৯ সাল থেকে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষে কাজ শুরু করেছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’ বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া