সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট
২৫৮ বার পঠিত
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

---পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছে ভিভোর ভি সিরিজ। এবার ভি৬০ লাইট সেই অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অন্য পর্যায়ে। এর পোর্ট্রেট ক্যামেরা, এআই অরা লাইট প্রযুক্তি এবং এআই ফোর-সিজন পোর্ট্রেট ফিচার প্রতিটি ছবিতে নিয়ে আসবে জীবন্ত প্রাণ। এছাড়াও, এর আধুনিক ও হালকা ডিজাইন সহজেই ফিট হয়ে যাবে ট্রাভেল ব্যাগে।

ভিভোর এআই অরা লাইট টেকনোলজি এবার আসছে আরও উন্নত রূপে। নতুন এই অরা লাইট পোর্ট্রেট ৩.০ প্রযুক্তি দিবে আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বল আলো। তবে নরম ও প্রাকৃতিক হওয়ায় এই আলো ছবিতে যোগ করবে আরও গভীরতা। একইসাথে, ভিভোর প্রফেশনাল এআই ইমেজ স্টুডিও প্রতিটি গল্প ফুটিয়ে তুুলবে আরও জীবন্ত করে। বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার, রাতের খাবারের টেবিলে আড্ডা, বা নিয়ন আলোর নিচে রাস্তায় হাঁটা- সকল পরিস্থিতিতেই ক্যাপচার করবে দুর্দান্ত ছবি। ভ্রমণের সময় আলাদা করে এডিটিং-এর ঝামেলা না থাকায় ছবি শেয়ার করা যাবে সবার সাথে।

এছাড়াও, ভি৬০ লাইটে থাকবে এআই ফোর-সিজন পোর্ট্রেট ফিচার। যা, মুহূর্তেই বাস্তব দৃশ্যে জুড়ে দিবে বিভিন্ন ঋতুর পরশ। শরতের রঙিন পাতা, শীতের রহস্যময় কুয়াশা, বসন্তের সতেজ ফুল, কিংবা গ্রীষ্মের উজ্জ্বল আকাশ যেকোনো ঋতুর আবহেই সাজানো যাবে নিজের পছন্দের ছবিটি। কোনো জনপ্রিয় স্থানে, ভিড়ের মধ্যেও এখন ছবি তোলা যাবে আরও নিশ্চিন্তে। কেননা এআই ইরেজ ৩.০ অপ্রয়োজনীয় জিনিস বা লোকজন সরিয়ে দিবে এক টাচেই। এতে ছবি হবে একেবারে পেশাদার মানের।

৭.৫৯ মিমি পুরুত্বের এই ফোনে ক্যামেরা মডিউলকে করা হয়েছে আরও মিনিমালিস্টিক। এর স্লিম ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনে যোগ করবে ফ্ল্যাগশিপ লুক। ভ্রমণের সময় বহন করা যেমন সহজ তেমনই স্টাইলে যোগ হবে নতুন মাত্রা। টাইটানিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাকে আসছে ভিভো ভি৬০ লাইট।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন