সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩৩০ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ

---প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে এর বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। উত্তরার সেন্টার পয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে ৩০ সেপ্টেম্বর এটি উন্মোচন করা হয়।

পোভা ফাইভজি সিরিজ টেকনোর সবচেয়ে প্রতীক্ষিত লাইনআপ, এই সিরিজের ট্যাগলাইন ‘বর্ন টু বি ইউনিক’ যেখানে ফাস্ট ফাইভজি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন ও সর্বাধুনিক এআই পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি মডেল রয়েছে, ‘পোভা ৭ প্রো ফাইভজি’, ‘পোভা স্লিম ফাইভজি’ ও ‘পোভা কার্ভ ফাইভজি’।

টেকনোর নতুন এই ফোনগুলো সম্পর্কে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।’

পোভা ৭ প্রো ফাইভজি: ডিভাইসটির ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স দেয়। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ ১.৫কে ডিসপ্লে। এতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ, ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে এবং বক্সের সাথে ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক দেয়া হয়েছে। ফোনটিতে এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ ও এআই স্টুডিও সহ টেকনোর পূর্ণাঙ্গ এআই সাপোর্ট রয়েছে।

পোভা স্লিম ফাইভজি: ৫.৯৫ মিলিমিটার পুরুত্বের স্লিম থ্রিডি-কার্ডড ডিসপ্লের এই স্মার্টফোনে রয়েছে ৫১৬০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং ও ২৪,৫৩২ বর্গমিলিমিটার কুলিং সিস্টেম। এটি এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল ও ফাইবারগ্লাস ব্যাক কভার দিয়ে তৈরি। একইসাথে, ফোনটি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্টেও উত্তীর্ণ। এতে মুড লাইট ফিচার ব্যবহার করা হয়েছে, যা ডাইনামিক লাইটিং ইফেক্ট দেয়। এর অনেকগুলো ইউনিক ফিচারের একটি হলো ৫০ জিবি ক্লাউড স্টোরেজ। ডিভাইসটির ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি প্রসেসর ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করে।

পোভা কার্ভ ফাইভজি: এতে শক্তিশালী ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ এফএইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এই তিনটি পোভা ফাইভজি ডিভাইসেই নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস ও টেকনো এআই সক্ষমতা নিয়ে আসা হয়েছে। এছাড়াও, ৩টি মডেলে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‌্যাম (৮ জিবি ৮ জিবি এক্সটেন্ডেড), শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোলের মতো কানেক্টিভিটি অপশন ব্যবহার করা হয়েছে। পোভা ৭ প্রো ফাইভজি’র মূল্য ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), পোভা স্লিম ফাইভজি’র মূল্য ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং পোভা কার্ভ ফাইভজি’র মূল্য ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট