শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » @নারী » নারীদের মোবাইল অ্যাপ “মায়া আপা”
নারীদের মোবাইল অ্যাপ “মায়া আপা”

স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ দিতে চালু হলো ‘মায়া আপা’ নামের এক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। ব্র্যাকের অংশীদারত্ব ও সহযোগিতায় মায়া ডটকম ডট বিডি www.maya.com.bd নামে একটি ওয়েবসাইটও তৈরি করেছে একদল নারী উদ্যোক্তা। কম্পিউটার প্রকৌশলী, চিকিৎসক ও আইনজীবী মিলে নারীদের জন্য বানিয়েছেন এই অ্যাপটি।
অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে । এই অ্যাপের মাধ্যমে যে কেউ নারী নিজের নাম-পরিচয় গোপন রেখেই প্রশ্ন করতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ পাওয়া যাবে।
অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি শুধু যে তথ্যসেবার জগতে সারা দেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তা-ই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তেও সাহায্য করবে।’অ্যাপটি তৈরি করেছেন দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা ও সুব্রামি মৌটুসী। তাঁদের মতে, প্রযুক্তি নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম।
অ্যাপটি নামানোর ঠিকানা: http://goo.gl/ZpGCdO





আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী
নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাসমূহ প্রকাশ’ শীর্ষক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত
নারী কারুশিল্পী ও উৎপাদকদের ক্ষমতায়ন ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা জরুরী
বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বিদ্যা সিনহা মীম
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা
‘হার পাওয়ার’ প্রকল্প প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী পলক
তারুণ্য ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: জুনাইদ আহমেদ পলক