সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৭ মার্চ ২০১৫
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » সাংবাদিকদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » সাংবাদিকদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স
১৬২৩ বার পঠিত
শনিবার ● ৭ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স

journalist.jpg

দেশের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য বিনামূল্যে বিশেষ ফ্রিল্যান্সিং কোর্সের আয়োজন করতে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড। কর্মশালায় ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং আউটসোর্সিং নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫টি ক্লাস সপ্তাহে দুদিন করে সন্ধার পরে অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাংবাদিকরা তাদের মেধাকে কাজে লাগিয়ে অনলাইন হতে আয় করতে পারেন। শুধু দরকার সঠিক প্রশিক্ষণ এবং গাইডলাইন। সাংবাদিকদের মেধাকে কাজে লাগিয়ে দেশের অনলাইনে আয়ের গতিকে বৃদ্ধির জন্য ক্রিয়েটিভ আইটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় স্কলারশীপ প্রদান করা হবে বিভিন্ন ক্যাটাগরি সর্বমোট ৩০ জন সাংবাদিককে। তার মধ্যে ১০ জন প্রিন্ট সাংবাদিক, ১০ জন ইলেকট্রনিক সাংবাদিক এবং ১০ জন অনলাইন সাংবাদিক। স্কলারশীপটির জন্য আবেদন করার শেষ সময় ২০ মার্চ ২০১৫। কমপক্ষে ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা স¤পন্নরাই কোর্সটি করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে কোর্সের জন্য আহবান করা হবে। বিস্তারিত জানা যাবে http://goo.gl/4iyyqf এই ঠিকানায়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন