সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১২, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সাদের অর্থ সরাসরি দেশের ব্যাংক অ্যাকাউন্টে
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সাদের অর্থ সরাসরি দেশের ব্যাংক অ্যাকাউন্টে
১৯৪৬ বার পঠিত
শনিবার ● ২৯ নভেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রিল্যান্সাদের অর্থ সরাসরি দেশের ব্যাংক অ্যাকাউন্টে

10502519_10202970826176936_4897265136793033360_n.jpg

সরাসরি নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখন টাকা তোলার সুবিধা পাচ্ছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের কনভেনশন সেন্টারে পেওনিয়ার ফোরাম ঢাকা আয়োজিত ফ্রিল্যান্সাদের এক সম্মেলনে অর্থ লেনদেনের নতুন এই সুবিধার ঘোষণা দেয় গ্লোবাল পেইমেন্ট সলিউশন প্রতিষ্ঠান পেওনিয়ার।

ব্যাংক এশিয়ার সহায়তায় পেওনিয়ার এই ফিচারটি চালু করছে। পেওনিয়ার অ্যাকাউন্টধারী একজন ফ্রিল্যান্সার যেকোন ব্যাংকে তার অ্যাকাউন্ট থেকে পৃথিবীর যেকোন দেশ থেকে পাঠানো টাকা সরাসরি তুলতে পারবেন।

সাধারনত আউটসোর্সিয়ে অর্থ লেনদেনের নানা জটিলতায় ফ্রিল্যান্সারা ভুক্তভোগী। আউটসোর্সিংয়ের অর্থ পেতে ফ্রিল্যান্সাদের অপেক্ষা করতে হতো মাসের পর মাস। আর পেওনিয়ারের এই নতুন ফিচার চালুর ফলে সাথে সাথেই নিজ পারিশ্রমিকের টাকা পেয়ে যাবেন ফ্রিল্যান্সাররা।

পেওনিয়ারর এই অনুষ্ঠানে দেশের ৭০০ ফ্রিল্যান্সার ও অ্যাফিলিয়েট মার্কেটাররা সম্মিলিত হন । আর অর্থ লেনদেনে সহজ ব্যবস্থার এমন ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্রিল্যান্সাররা।

অনুষ্ঠানে পেওনিয়ারের হেড অব এশিয়া প্যাসেফিক প্যাট্রিক ডি পোর্সি বলেন, ‘আউটসোর্সিংয়ে বাংলাদেশের ইমার্জিং মার্কেট দারুণ। বিশ্বে এ সেক্টরে দেশটির অবস্থান সপ্তম। আমরা ফি এবং অর্থ লেনদেনের জটিলতা ও বিলম্ব থেকে ফ্রিল্যান্সারদের মুক্তি দেয়ার প্রয়াস নিয়েছি।’

ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন জিয়া আরফিন বলেন, ‘ফ্রিল্যান্সাররা দেশের রেমিট্যান্সে ব্যাপক অবদান রাখছেন। আমরা অর্থ লেনদেনে তাদের যেকোন সমস্যা সমাধানে সবসময় অগ্রাধিকার দেবো।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইল্যান্স ও ওডেক্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, পেওনিয়ারের বাংলাদেশে ব্র্যা্ন্ড অ্যাম্বাসেডর রিফাত আহমেদ, অনলাইন পেশাজীবীদের সংগঠন বিআইপিসির প্রতিষ্ঠাতা আবুল কাশেম, বেসিসের ফাউন্ডার বিআইপিসি, বেসিস কোষাধক্ষ শাহ ইমরাউল কায়ীসসহ তথ্যপ্রযুক্তি সেক্টরের প্রতিনিধিরা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই