সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি
১৮৭৬ বার পঠিত
সোমবার ● ১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি

edumaker.jpg

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নিয়ে এক হয়ে কাজ করার ক্ষেত্রে সমঝোতা চুক্তি করেছে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার। চুক্তির আওতায় আউটসোসিং মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের আরও দক্ষ করার নানামূখী কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি।

ফ্রিল্যান্সারদের সরাসরি প্রশিক্ষণ দিতে বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্কের এমন কার্যক্রম অন্যতম। আর এজন্য এডুমেকারকে সবচেয়ে প্রফেশনাল এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শনিবার রাজধানীর পান্থপথস্থ এডুমেকার কার্যালয়ে এক অনুষ্ঠানে ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এবং এডুমেকারের কো-অর্ডিনেটর ফারাহ নিশাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সাইদুর মামুন খান জানান, আমাদের দেশে প্রতিদিন প্রচুর মানুষ ফ্রিল্যান্স ক্যারিয়ারে যুক্ত হলেও অনেকেই কমিউনিকেশন স্কিলের জন্য পিছিয়ে যাচ্ছে। আবার অনেকে সফলভাবে কাজ করলেও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে গিয়ে টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতার অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।

এডুমেকার ও ইল্যান্স-ওডেস্ক এই জায়গাটির ডেভেলপমেন্টে একসাথে কাজ করবে বলে জানান তিনি।

সাইদুর বলেন, ‘আমরা ফ্রিল্যান্সারদের সফট স্কিলে আরও দক্ষ করার জন্য খুব শীঘ্রই বেশ কিছু ফ্রি সেমিনার এবং ওয়ার্কশপের মতো কার্যক্রম পরিচালনা করবো। যার মাধ্যমে আমরা দেশের ফ্রিল্যান্সারদের আরও উন্নত অবস্থানে যাওয়ার বিষয়ে সহায়তা করতে পারবো।’

ফারাহ নিশাত বলেন, ‘আউটসোর্সিংয়ে সফলতা পেতে করণীয় বিষয়গুলো হাতে কলমে শেখাবে এডুমেকার। ইল্যান্স-ওডেস্কের মাধ্যমে এখানে সবচেয়ে সেরা ও সঠিক প্রশিক্ষণই পাবেন ফ্রিল্যান্সাররা।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেভসটিমের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন কবির, এডুমেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন