বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মরক্কো তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুত প্রকল্প
মরক্কো তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুত প্রকল্প
![]()
![]()
সৌরশক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিতে সবচেয়ে বড় নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিটি উরজাজেটে তিন হাজার একরেরও বেশি জায়গা নিয়ে ইতোমধ্যেই এককভাবে গড়ে উঠেছে বৃহত্তম এই সোলার ফার্ম। উরজাজেট সোলার পাওয়ার প্ল্যান্ট স্টেশন নামের এই প্রকল্পটিকে দ্য নূর উরজাজেট কমপ্লেক্সও বলা হয়ে থাকে; বৃহৎ এই প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুত উৎপাদন হবে তা দিয়ে চেক প্রজাতন্ত্রের রাজধানী শহর প্রাগের সমান একটি অঞ্চল চলবে।
এছাড়া মরক্কেশের আকারের মতো দুটি শহর চলবে এর নবায়নযোগ্য বিদ্যুতে। একইসঙ্গে দশ লাখ মানুষ পাবেন এর বিদ্যুত সুবিধা। সাহারা মরুভূমির প্রবেশপথে অবস্থিত তিন হাজার পাঁচশ’ ফুটবল মাঠের সমান এই সোলার ফার্মটি কোন রকম প্রতিকূলতা সৃষ্টি না করেই ৫৮০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করবে। এতে সাত লাখ ৬০ হাজার টন কার্বন নির্গমন থেকে রক্ষা পাবে। সৌরবিদ্যুত শক্তি উৎপাদনে মরক্কো বিশ্বের সবচেয়ে উচ্চাকাক্সক্ষী টার্গেট নিয়েছে।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা