সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি
৩৫১ বার পঠিত
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি

---প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাউড নির্ভরতা ছাড়াই লোকালভাবে এআই মডেল ট্রেনিং করার সুবিধা দিতে বাজারে এসেছে ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’। এই ডেস্কটপ পিসি বিশেষভাবে বানানো হয়েছে গবেষণা, স্টার্টআপ, ছোট ব্যবসা ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর জন্য।

নতুন এই পিসি নিয়ে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এ ধরনের শক্তিশালী এআই পিসি দেশে গবেষণা, শিক্ষা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে বিপ্লব ঘটাতে পারে। লোকাল ডেটা প্রসেসিং হওয়ায় ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত হবে।

এই পিসির অন্যতম আকর্ষণীয় দিক হলো গিগাবাইট এআই টপ ইউটিলিটি সফটওয়্যার। এর মাধ্যমে প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এআই মডেল ফাইন-টিউন করা যায় ও রিয়েল-টাইম মনিটরিং সুবিধা পাওয়া যায়। এটি ৭০টির বেশি ওপেনসোর্স এলএলএম মডেল সাপোর্ট করে।

এটিতে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা হাই-এন্ড এআই ও ডেটা প্রসেসিংয়ের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড। এছাড়া রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিক্স কার্ড, যা সর্বশেষ প্রজন্মের জিপিইউ, জটিল এআই মডেল ট্রেনিং ও গ্রাফিক্স রেন্ডারিংয়ে শীর্ষ মানের পারফরম্যান্স দেয়। আছে ৩৬০ মিলিমিটারের লিকুইড কুলার, যা দীর্ঘ সময় হেভি লোডে চললেও সিস্টেমকে ঠান্ডা রাখে।

এতে স্টোরেজ হিসাবে রয়েছে ২ টেরাবিটের এসএসডি ও ১২৮ জিবি ডিডিআর৫ মেমোরি। পিসিটি উইন্ডোজ ১১ প্রো ও লিনাক্স-দুই প্ল্যাটফর্মেই ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি