সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অ্যাপস কর্নার » অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট
প্রথম পাতা » অ্যাপস কর্নার » অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট
১৬৬৫ বার পঠিত
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অ্যাপে পাওয়া যাবে বাস ও মুভির টিকিট

---
অনেকেই বাস বা মুভির টিকিট কাটার জন্য সহজ সমাধান খোঁজেন। এখন চাইলে অ্যাপেই বাস ও মুভির টিকিট কাটা যায়। মোবাইল রিচার্জভিত্তিক অ্যাপ ‘টপআপে’ সম্প্রতি নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে বাস এবং মুভির টিকিট কেনার সুবিধা।
অ্যাপটিতে শুরুতে মোবাইল রিচার্জের সুবিধা ছিল। সম্প্রতি টপআপ অ্যাপের উদ্যোক্তারা এতে নতুন ফিচার হিসেবে নানা সেবা যুক্ত করেছেন।

অ্যাপটির প্রধান কারিগরি কর্মকর্তা দীন ইসলাম বলেন, প্রাথমিকভাবে দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ‘টপআপ’ অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কাটা যাবে। এ ছাড়া ব্লকব্লাস্টারের টিকিট কাটার সুবিধাও এতে যুক্ত হয়েছে। যেকোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকেরা এ সেবা পেতে পারেন।
গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে তিন লাখেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।
এক অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে সব সমাধান-এ ধারণা থেকেই যাত্রা শুরু করে মোবাইল রিচার্জভিত্তিক অ্যাপ ‘টপআপ’। দেশের তরুণ কয়েকজন উদ্যোক্তা মিলে তৈরি করেছেন অ্যাপটি।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি