সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অ্যাপস কর্নার » নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ
প্রথম পাতা » অ্যাপস কর্নার » নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ
১৬৫৮ বার পঠিত
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ফিচার যুক্ত করল ‘বাংলা টিউন’ অ্যাপ

---
অনেকেই অবসর কাটাতে এফএম রেডিও শুনতে পছন্দ করেন। তবে অনেক স্মার্টফোনেই রেডিও ফিচারটি বিল্ট ইন থাকে না। যাঁরা মোবাইলে রেডিও শুনতে চান, তাঁদের জন্য বাংলা টিউন অ্যাপটি কাজে লাগতে পারে। গুগল প্লেস্টোরে থাকা অ্যাপটিতে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। এ ছাড়া অ্যাপের আকার কম হওয়ায় ফোনে কম জায়গা নেবে।
অ্যাপটির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এর নকশা ও সহজে ব্যবহার করার সুবিধা। অ্যাপটি চালু করে ডানে-বাঁয়ে সোয়াইপ করলেই চ্যানেল পরিবর্তন হয়। এ ছাড়া চ্যানেল লিস্ট থেকে যেকোনো চ্যানেলে ক্লিক করলেই তা চালু হয়। পছন্দের গান বা অনুষ্ঠান রেকর্ড করে পরে ইন্টারনেট এমবি খরচ না করেই শোনা যাবে।

এতে দেশের প্রায় সব এফএম ও কমিউনিটি রেডিও শোনার সুবিধা আছে। কলকাতাসহ ভারতের জনপ্রিয় বাংলা এফএম ও আঞ্চলিক বেতারের সুবিধাও আছে অ্যাপটিতে। পাশাপাশি বিশ্বের জনপ্রিয় বাংলা এফএম, অনলাইন রেডিও ও ইসলামিক রেডিও শোনার সুবিধা আছে এতে। চাইলে নিজের পছন্দের রেডিওর আলাদা তালিকা তৈরি করে নেওয়া যায়।

নোটিফিকেশন থেকে অ্যাপ খোলা ও বন্ধ করা যায় ফলে রেডিও চালু করে অন্য অ্যাপও চালানো যাবে, এতে রেডিও বন্ধ হবে না। পছন্দের রেডিও সহজে খুঁজে পেতে সার্চ করার সুবিধা আছে এতে। এ ছাড়া ব্রেকিং নিউজ অ্যালার্ট, খেলার আপডেট পাওয়া যাবে অ্যাপে। অ্যাপটি চালাতে আপনার ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপ (৫.০) থেকে সর্বশেষ ভার্সন থাকতে হবে। বিনা মূল্যের অ্যাপটি প্লেস্টোর (http://bit.ly/banglatune) থেকে ডাউনলোড করা যাবে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি