সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অ্যাপস কর্নার » আবার চালু হল পাবজি
প্রথম পাতা » অ্যাপস কর্নার » আবার চালু হল পাবজি
১৬২৬ বার পঠিত
রবিবার ● ২০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবার চালু হল পাবজি

---
জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস’ (পাবজি) গেমটি কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আবারো খুলে দেওয়া হয়েছে। এটি আর ‘ব্লক’ নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে মোস্তাফা জব্বার এ কথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘পাবজি ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই।’

মোস্তফা জব্বারের ফেসবুক থেকে নেওয়া
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশে পাবজি গেম নিষিদ্ধ করা হয়েছে। গেমটি ব্লক করে দেওয়া হয় বলে জানানো হয়।
চীন, নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান ও ভারতের কয়েকটি রাজ্য এরই মধ্যে পাবজি নিষিদ্ধ করেছে। বাংলাদেশে এই গেম বন্ধের আলোচনা শুরু হয় চলতি বছরের এপ্রিলে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীর হামলার পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ নৃশংস ওই হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে পাবজি গেমের সাদৃশ্য রয়েছে বলে অনেকে মনে করেন। এরপর চলতি মাসের শুরুতেই বাংলাদেশে এই গেম খেলতে প্রতিবন্ধকতার কথা জানান অনেকে।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ব্লু-হোয়েলের তৈরি করা এই গেম ২০১৭ সালে চালু হয়। ১০ কোটির বেশি বার এটি ডাউনলোড করা হয়েছে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি