সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবে
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবে
৪৬৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবে

আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবেকরোনাকালে নতুন করে স্বাভাবিকের সঙ্গে মানিয়ে নিচ্ছে বিশ্ব। ধীরে ধীরে চাঙা হচ্ছে স্মার্টফোনের বাজার। তবে এ বছর ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোনের বাজার কিছুটা কমতে দেখা যাবে। কিন্তু আগামী বছর থেকেই ফাইভ-জি স্মার্টফোনের বাজার আবার ঘুরে দাঁড়াবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষকেরা ২০১৯ সালের তুলনায় এ বছরে স্মার্টফোনের বাজার ১০ দশমিক ৭ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন। তবে ২০২১ সালে বাজার আবার ৯ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। আগামী বছরে ১৩০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি হবে।

ক্যানালিসের প্রতিবেদনে অনুযায়ী, এ বছরে ফাইভ-জি স্মার্টফোন ২৭ কোটি ৮০ লাখ ইউনিট ছাড়াতে পারে। এ বছর ফাইভ-জি স্মার্টফোন বিক্রি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে চীন।
দেশটির স্থানীয় বাজারে ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন বিক্রি বাড়ার ঘটনা এতে প্রভাব ফেলছে। চীন ছাড়াও উত্তর আমেরিকা ও ইউরোপে ফাইভ-জি স্মার্টফোনের বড় বাজার হিসেবে উঠে আসার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ক্যানালিসের বিশ্লেষক সেংতাও জিন বলেন, চীনা বাজার অর্থনীতির যে পরিস্থিতি, তাতে নির্মাতারা সাশ্রয়ী দামের ফাইভ-জি স্মার্টফোন অন্য দেশের বাজারে ছাড়তে অনুমতি দেবে। অন্য দেশে ফাইভ-জি অবকাঠামো প্রস্তুত না থাকলেও চীন সেখানে ফাইভ-জি স্মার্টফোনের সুবিধা দেবে।
আশা করা যাচ্ছে, ২০২১ সালে চীনে যেসব ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন আসবে, তার দাম ৪০০ মার্কিন ডলারের কম হবে। আগামী এক বছরে চীনে ফাইভ-জি পেনিট্রেশন বা নেটওয়ার্ক ব্যবহারের হার ৮৩ শতাংশে পৌঁছাবে।



প্রধান সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন