বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে আকিজ রিসোর্স
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে আকিজ রিসোর্স
বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী আকিজ রিসোর্স, ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাদের এন্টারপ্রাইজ প্রযুক্তি, অটোমেশন এবং ডিজিটাল ইকোসিস্টেমভিত্তিক রূপান্তরের যাত্রা তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ‘প্রচলিত থেকে স্মার্ট: আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে’ শীর্ষক অনুষ্ঠানে তুলে ধরা হয় প্রতিষ্ঠানটি কিভাবে ডিজিটাল-ফার্স্ট কৌশল গ্রহণ করে ১২টিরও বেশি ব্যবসায়িক ক্লাস্টার জুড়ে কর্মী, পার্টনার, সরবরাহকারী এবং গ্রাহকদের সংযুক্ত করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান; চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির; আকিজ আইবস লিমিটেডের সিইও এসকে মো. জায়েদ বিন রশিদ; আকিজ ইনফোটেক ব্লু এর সিইও জিএম কামরুল হাসান এবং আকিজ আইবস লিমিটেডের চিফ সেলস অফিসার শাহেদ ইকবাল।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তারা নিজস্ব ডেটা সেন্টার এবং সফটওয়্যারের মাধ্যমে গ্রাহক এবং সরবরাহকারীদের সংযুক্ত করছে। পয়েন্ট অব সেল (পিওসি) সিস্টেম ও বাজার উপস্থিতির মাধ্যমে খুচরা বিক্রেতাদের মধ্যে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। প্রায় ৪০০ জনের আইসিটি টিম প্রতিষ্ঠানটির ইন্ডাস্ট্রি ৪.০ অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। তাদের উদ্ভাবিত পণ্য দিয়ে বাংলাদেশ ও দেশের বাইরের কোম্পানীর ডিজিটাল সল্যুশন সম্ভব বলে, তারা জানান।
সংবাদ সম্মেলনে সাইবার সিকিউরিটি ও গভর্নেন্স বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসে, যেখানে বক্তারা আকিজ রিসোর্সের জিরো-ট্রাস্ট আর্কিটেকচার, এআই চালিত ঝুঁকি শনাক্তকরণ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক মানানসইতা এবং নিরাপদ ক্লাউড সিস্টেমের বিষয়ে সকলকে অবহিত করেন।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়