মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » সারপ্রাইজ অফারে ১৩ জন পেলো ভিভোর স্মার্টফোন
সারপ্রাইজ অফারে ১৩ জন পেলো ভিভোর স্মার্টফোন
ভিভোর ‘নিউ ইয়ার সারপ্রাইজ ক্যাম্পেইন’ অফারে ভাগ্যবান ১৩ জন পেয়েছেন ভিভো ভি ও ওয়াই সিরিজের স্মার্টফোন। বছরের প্রথম দিনই এই সারপ্রাইজ অফারের খবর জানায় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অফারে ছিল একটি স্মার্টফোন কিনে আরেকটি স্মার্টফোন কেনার সুযোগ। গত ১ জানুয়ারি শুরু হওয়া অফারটি শেষ হয় ২০ জানুয়ারি। অফারের আওতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জন ভাগ্যবান জিতে নিয়েছেন ভিভোর স্মার্টফোন। এর মধ্যে ১২ জন পেয়েছেন ওয়াই সিরিজের স্মার্টফোন ও একজন পেয়েছেন ভি সিরিজের স্মার্টফোন।
অফারের আওতায় লটারিতে ঢাকার বাসিন্দা সজল পেয়েছেন ভি২৯ই। এছাড়া ঝিনাইদহের মিতু, শ্রীমঙ্গলের রাহাত, ঝালকাঠির রাব্বি, ঢাকার জহির আহমেদ পেয়েছেন ওয়াই২৭এস। পাবনার মোঃ মিজানুর রহমান এবং মো: আদনান পেয়েছেন ওয়াই৩৬। কিশোরগঞ্জের মোঃ ইমন এবং সাগরী রানী দত্ত, মাদারীপুরের চৈতি, মোঃ সুমন, রাহাত এবং মোঃ শাকিল পেয়েছেন ওয়াই১৭এস।
‘নিউ ইয়ার সারপ্রাইজ ক্যাম্পেইন’ এর পাশাপাশি ফ্যানদের জন্য বেস্ট উইশ ক্যাম্পেইন শুরু করে ভিভো। এতে দেশের যেকোনো ভিভো অথোরাইজড ব্র্যান্ডশপে নতুন বছরে নিজের অনুভূতি বা শুভেচ্ছা বার্তা লিখে বিশেষ উপহার জিতে নিয়েছেন ১৬ জন। বিজয়ী ১৬ জন পেয়েছেন স্মার্টওয়াচ, নেকব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার। সংবাদ বিজ্ঞপ্তি।





নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের