সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১০ ফেব্রুয়ারি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসি’র চাকরি মেলা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১০ ফেব্রুয়ারি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসি’র চাকরি মেলা
৪৬১ বার পঠিত
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ ফেব্রুয়ারি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসি’র চাকরি মেলা

---বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজধানী ঢাকায় চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ২০১৫ সাল থেকে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর উদ্যোগে এই মেলা আয়োজন করা হচ্ছে। আয়োজনের সহযোগিতায় আছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)। আগামী ১০ ফেব্রুয়ারি সকালে ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো অফিস ভবনে দিনব্যাপী এ মেলাটি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আগ্রহী চাকরিপ্রার্থীদের নিকট থেকে ইতোমধ্যে অনলাইন এবং ইমেইলের মাধ্যমে ৫ শতাধিক আবেদন পাওয়া গেছে। এদের মধ্য থেকে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ চাকরি প্রত্যাশীদের মেলায় আসার জন্য ফোন করা হচ্ছে। এবার মেলার মাধ্যমে প্রায় ৫০ জনকে চাকরি দেওয়া সম্ভব হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়াও, ২ শতাধিক চাকরিপ্রার্থীকে পরবর্তীতে নিয়োগের লক্ষ্যে সাক্ষাতকারের জন্য সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যাদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

চাকরি মেলা ২০২৪ এর সমন্বয়ক ও বিসিসি এর ম্যানেজার (সিস্টেমস) মো. গোলাম রব্বানী জানান, বিসিসির মাধ্যমে ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ চালু করা হয়। পরে আইসিটি প্রশিক্ষণ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। এখন পর্যন্ চাকরি মেলার মাধ্যমে ৯ শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠান সহ আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ