বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ ক্যাম্পেইন
ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ ক্যাম্পেইন
ভালোবাসা দিবসকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে বাটা, এপেক্স, লা মোড, আড়ং, ফ্যাব্রিলাইফ, গরুর ঘাস, মোশন ভিউ, ওয়ানপ্লাস, স্যামসাং ও শাওমি।
শেয়ারট্রিপ অ্যাপের শপ অপশন থেকে কেনাকাটা করে ৬ হাজার টাকা পর্যন্ত ট্রাভেল ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে এই ক্যাম্পেইনে। ক্যাম্পেইন চলাকালীন শেয়ারট্রিপ শপ থেকে কেনাকাটায় থাকছে বাটা গিফট ভাউচারে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়; অ্যাপেক্স গিফট ভাউচারে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়; বে গিফট ভাউচারে ২৫ শতাংশ ছাড়; লা মোড গিফট ভাউচারে ১৫ শতাংশ ছাড়; আড়ং অনলাইন গিফট কার্ডে ১০ শতাংশ ছাড়; ফ্যাব্রিলাইফ-এ ১২ শতাংশ ছাড়; ক্রোকোডাইল গিফট ভাউচারে ১৫ শতাংশ ছাড়; গরুর ঘাসে ২০ শতাংশ ছাড়; এবং কালারকিউ লাইফস্টাইলে ২৫ শতাংশ ছাড়। ইলেকট্রনিক্স পণ্যে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ শাওমিতে ৬০০ টাকা পর্যন্ত ছাড়; স্যামসাংয়ে ৭০০০ টাকা পর্যন্ত ছাড়; মোশন ভিউতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়; এবং ওয়ান প্লাসে ৪৫০০ টাকা পর্যন্ত ছাড়। শেয়ারট্রিপ ভাউচার থেকে কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও উপভোগ করতে পারবেন বার্গার ল্যাবে ১৭ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; চা টাইমে ১৫ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; ওয়াফেল টাইমে ১৫ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; লেকশোরে ১৫ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; এবং টুম-এ ২০ শতাংশ ছাড়ের গিফট ভাউচার। সংবাদ বিজ্ঞপ্তি।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ