সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৩, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে স্মার্ট শিক্ষা প্রসারে হুয়াওয়ে ও ব্র্যাকনেটের কর্মশালা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে স্মার্ট শিক্ষা প্রসারে হুয়াওয়ে ও ব্র্যাকনেটের কর্মশালা
৩৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে স্মার্ট শিক্ষা প্রসারে হুয়াওয়ে ও ব্র্যাকনেটের কর্মশালা

---বাংলাদেশে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে ‘ক্যাম্পাস নেক্সটজেন: দ্য ফিউচার অব ডিজিটাল এডুকেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে হুয়াওয়ে ও ব্র্যাকনেট। ঢাকার গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে প্রযুক্তি ও পণ্যের সর্বাধুনিক উদ্ভাবন, বিভিন্ন সফল উদ্যোগ ও হুয়াওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এই অনুষ্ঠানে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা, নেটওয়ার্কের অতিরিক্ত স্তরজনিত সমস্যা, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সের (ওঅ্যান্ডএম) বিড়ম্বনা ও সাইবার নিরাপত্তা ঝুঁকির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণের মাধ্যমে আরও সংযুক্ত, শক্তিশালী ও স্মার্ট ক্যাম্পাস গঠনের উপায় নিয়ে আলোচনা করেন।

হুয়াওয়ের সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ পার্টনার ডেভেলপমেন্ট ইউইং কার্ল অনুষ্ঠানে বলেন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা একটি দেশের ডিজিটাল রূপান্তরে বিশেষ ভূমিকা রাখতে পারে। হুয়াওয়ে স্মার্ট ক্যাম্পাস প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নতমানের ডিজিটাল অবকাঠামো দিয়ে সহযোগিতা করা।

ব্র্যাকনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ পি. এফ. আহমেদ বলেন, বিগত অনেক বছর থেকেই ব্র্যাকনেটের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমান সময়ে স্মার্ট ক্যাম্পাস তৈরির মাধ্যমে সেই উদ্দেশ্য বাস্তবে রূপ নিচ্ছে। আমাদের নিষ্ঠা ও হুয়াওয়ের সহযোগিতার মাধ্যমে এটি সম্ভব হয়েছে। একসাথে আমরা শ্রেণীকক্ষগুলোকে ক্যারিয়ারমুখী করার পাশাপাশি বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীদের জন্য স্মার্ট ভবিষ্যত গড়ে তুলছি।

উল্লেখ্য, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (বুটেক্স) সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হুয়াওয়ের স্মার্ট ক্যাম্পাস প্রযুক্তি ব্যবহার করছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে