সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাশিয়ায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাশিয়ায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল
৪৭০ বার পঠিত
মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

মোহাম্মদ কাওছার উদ্দীন

---বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের একটি প্রতিনিধি দল আগামী ৫-৬ জুন রাশিয়ার নিজনি নভগোরোদে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম (জিডিএফ) ২০২৫’ এ অংশ নিতে যাচ্ছে। ৭০টিরও বেশি দেশের প্রায় ১,০০০ প্রযুক্তি বিশেষজ্ঞ সরাসরি এবং ১০ হাজার অনলাইন অংশগ্রহণকারী নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফোরামের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- ডিজিটাল প্রযুক্তির ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্ব। ফোরামজুড়ে থাকবে প্রদর্শনী, ইন্টারেক্টিভ ওয়ার্কশপ, এবং নানা সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ থেকে ২০ জনের বেশি তরুণ ও উদ্যমী প্রযুক্তি উদ্যোক্তা সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ, দক্ষতা বিকাশ এবং উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো দেশের ডিজিটাল কৌশল ও নীতিমালাকে আরও সমৃদ্ধ করবে।

এ আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন সাবের শাহ এবং আবদুল্লাহ আল আরাফ। এছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে অধ্যাপক ড. রাকিবুল হক, মোহাম্মদ কাওছার উদ্দীন, ফাহাদ বাদশাহ, শাহরিয়া সাব্বির, মারুফ হোসেন, রাহাত উদ্দিন, গোলাম কিবরিয়া, মেহেদি হাসান, রায়হান নেওয়াজ, মোহাম্মদ বায়েজিদ, খান মোহাম্মদ নাকিব, ফয়সাল কানন, মোহাম্মদ জুবায়ের হোসেন প্রমুখ।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট