মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে এআই বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরিতে মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ
বাংলাদেশে এআই বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরিতে মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ
মাইক্রোসফট বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)- বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরি, স্টার্টআপদের ইন্টারন্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউসুপ ফারুক ১১ জুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
সাক্ষাতকালে তারা স্টার্টআপ অন মাক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম,সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা ও এআই এর জন্য একক প্লাটফর্ম তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
পলক বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই অভিযাত্রায় রয়েছে অনেক চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলদেশ ভিশন বাস্তবায়নে প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করতেই হবে। দেশের ব্যাংকিং, টেলিকম , আইসিটি সহ সকল খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে। প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বাইপাস করে কিছু করা সম্ভব নয়। তাই এখন আমাদের চ্যালেঞ্জ বা আলোচনার বিষয় হচ্ছে আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করবো এবং কতটুকু অপপ্রয়োগকে নিয়ন্ত্রণ করবো বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার