বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ওয়ানপ্লাস বাংলাদেশে আনল নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন ও আইওটি ডিভাইস
ওয়ানপ্লাস বাংলাদেশে আনল নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন ও আইওটি ডিভাইস
প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস বাংলাদেশে তাদের নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। গত ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস নর্ড ৫ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫ স্মার্টফোন দুটি উন্মোচন করে।
নতুন নর্ড ৫ মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম, যা নর্ড সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে বিবেচিত। অন্যদিকে নর্ড সিই ৫ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা দ্রুতগতির পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেবে।
ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা পিট লাউ বলেন, ওয়ানপ্লাস নর্ড সিরিজে আমরা সাধারণ কিন্তু আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে উচ্চমানের প্রযুক্তির সমন্বয় করেছি। বিভিন্ন দামের ফোনে উন্নত প্রযুক্তি যুক্ত করে আমরা প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলছি। আমাদের বিশ্বাস, নতুন নর্ড ৫ সিরিজ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
ওয়ানপ্লাস নর্ড ৫- নর্ড সিরিজের প্রথম স্মার্টফোন, যাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপ, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩, যা শক্তিশালী পারফরম্যান্স ও গতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করে। ৪ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেটটির সঙ্গে রয়েছে দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স র্যাম। যার আনটুটু স্কোর ১৫ লাখ ৯০ হাজারের বেশি পয়েন্ট অর্জন করেছে। এসব কারণে গেম খেলা, ভিডিও দেখা কিংবা মাল্টিটাস্কিংয়ে মিলবে স্মুথ অভিজ্ঞতা। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং সুবিধা। এছাড়াও রয়েছে উন্নত গ্রাফিক্স প্রযুক্তি ও তাৎক্ষণিক আলো-ছায়া বিশ্লেষণের সক্ষমতা। পাবজি মোবাইল খেলা যাবে ৯০ এফপিএস গতিতে, (যা বাড়িয়ে নেওয়া যাবে ১৪৪ পর্যন্ত)। একইভাবে কল অব ডিউটি গেমেও মিলবে সর্বোচ্চ ১৪৪ এফপিএস গতি। এতে কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তির সঙ্গে ব্যবহৃত হয়েছে ফ্ল্যাগশিপ মানের গ্রাফিন স্তর। ফলে দীর্ঘ সময় উচ্চ গতির ব্যবহারেও ডিভাইসটি থাকে ঠান্ডা, পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে না। ফোনটির ক্যামেরাতে রয়েছে এআই নাইট পোটের্ট প্রযুক্তি, রিচ এইচডিআর, বাস্তবসম্মত আলো ও স্বাভাবিক স্কিন টোন। নাইটলাইফের আলোর ঝলকানিতেও এতে ছবি থাকবে ঝকঝকে কারণ এতে রয়েছে এইচডিআর ও ন্যাচারাল কালার অ্যালগরিদমের ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০ মেইন সেন্সর।
ওয়ানপ্লাস নর্ড সিই৫- স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা ৪ ন্যানোমিটার টিএসএমসি প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে শক্তিশালী আর্মভি৯ অক্টা-কোর প্রসেসর যার গতি সর্বোচ্চ ৩.৩৫ গিগাহার্জ এবং মালি-জি৬১৫ গ্রাফিক্স প্রসেসর। দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স র্যামের সমন্বয়ে নর্ড সিই৫ আনটুটু বেঞ্চমার্কে ১৪ লাখ ৭০ হাজারের বেশি পয়েন্ট অর্জন করেছে। ফলে গ্রাফিক্স প্রক্রিয়াকরণ ক্ষমতায় ৬০ শতাংশ উন্নতি এবং ৫৫ শতাংশ পাওয়ার সাশ্রয় করে।
নর্ড ৫-এ আছে ৬৮০০ এমএএইচ ব্যাটারি, আর নর্ড সিই৫ মডেলে রয়েছে ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং। ব্যাটারি হেলথ ম্যাজিক ও বাইপাস চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনগুলো স্মার্টভাবে শক্তি ব্যয় করে, তাপ কমায় এবং দীর্ঘ সময় গেমিং ও কাজের ব্যাকআপ দেয়।
নর্ড ৫ সিরিজের পাশাপাশি ওয়ানপ্লাস তাদের ইকোসিস্টেমকে আরও কানেক্টেড করেছে তাদের নতুন ডিভাইস- ওয়ানপ্লাস ওয়াচ ৩, ওয়ানপ্লাস বাডস ৪ এবং শক্তিশালী ওয়ানপ্লাস প্যাড ৩ দিয়ে।
ওয়ানপ্লাস ওয়াচ ৩-এ ব্যবহার করা হয়েছে আধুনিক ওয়্যার ওএস ৫ অপারেটিং সিস্টেম, পাওয়ার সেভার মোডে ১৬ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ৬০ সেকেন্ডে স্বাস্থ্য পরীক্ষা সুবিধায় ৬টি গুরুত্বপূর্ণ শারীরিক সূচক পরিমাপ করা যায়। টাইটানিয়াম ডিজাইন ও দুটি শক্তিশালী চিপসেটের সমন্বয়ে এতে রয়েছে শতাধিক স্পোর্টস মোড।
ওয়ানপ্লাস বাডস ৪ দেয় ৪৫ ঘণ্টার ব্যাটারি লাইফ। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাস্তব সময় ভাষান্তর সুবিধা এবং সহজ স্লাইড ইশারা নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া, ব্লুটুথ সংযোগে স্থিতিশীলতার জন্য ব্যবহার করা হয়েছে স্টেডি কানেক্ট প্রযুক্তি এবং একই সঙ্গে দুইটি ডিভাইসের সঙ্গে সংযোগের সুবিধা দেওয়া হয়েছে।
ওয়ানপ্লাস প্যাড ৩-তে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ১৩.২ ইঞ্চির স্টানিং ১৫৫ হার্জ রিফ্রেশ রেটের ৩.৪কে ডিসপ্লে। সঙ্গে রয়েছে স্টাইলো পেন ও তিনভাঁজ ফোলিও কভার।
বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড ৫ ফাইভজি এবং নর্ড সিই৫ ফাইভজি আগামী ১৬ জুলাই থেকে অনলাইনে দারাজ, পিকাবু, ডলবেয়ার, গ্যাজেট অ্যান্ড গিয়ারে এবং একইসঙ্গে অফলাইনে পাওয়া যাবে। মার্বেল স্যান্ড ও প্যান্টম গ্রে রঙে নর্ড ৫ (১২+৫১২জিবি) পাওয়া যাবে ৫৩,৯৯৯ টাকায় এবং মার্বেল মিস্ট ও ব্ল্যাক ইনফিনিটি রঙে নর্ড সিই৫ (৮+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকায়।
ডিভাইসগুলো ১৫ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারে থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুযোগ এবং র্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে একটি কিনলে আরেকটি জেতার সুযোগ অথবা প্রিমিয়াম ব্যাক কাভার।
ওয়ানপ্লাস প্যাড ৩ পাওয়া যাচ্ছে (১২+২৫৬জিবি) ৭৩,৪৯৯ টাকায় ফ্রস্টেড সিলভার ও নিম্বাস গ্রে রঙে, আর স্ট্রম ব্লু (১৬+৫১২জিবি) ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৭৮,৯৯৯ টাকায়। প্যাড লাইট পাওয়া যাচ্ছে ২৯,৪৯৯ টাকায়। এছাড়াও ওয়ানপ্লাস স্মার্ট কিবোর্ড এবং স্টাইলো ২ শীঘ্রই উন্মোচন করা হবে। পাশাপাশি ওয়ানপ্লাস ওয়ান ৩ এমারেল্ড টাইটান রঙে পাওয়া যাচ্ছে ৩৩,৯৯৯ টাকায় এবং ওয়ান ৪৩এমএম ব্ল্যাক ও সিলভার স্টিল রঙ্গে পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়। ওয়ানপ্লাস বার্ডস ৪ দুটি রঙে পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাসের সব আইওটি ডিভাইসগুলোতে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ