রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টানা দশমবার “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
টানা দশমবার “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
২০২১-২০২২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য টানা দশমবারের মত “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড। গত ১৪ এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রফি তুলে দেন, কোম্পানিটির চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম এর হাতে।
উল্লেখ্য, সার্ভিস ইঞ্জিন লিমিটেড দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ আব্দুল মোনেম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্স (বিপিও) সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড, দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তাদের সার্ভিস সেন্টার পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরের অটোমেশন কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড। এ স এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ