সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইডটকো বাংলাদেশ ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বন্যাক্রান্তদের ত্রাণ সহায়তা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইডটকো বাংলাদেশ ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বন্যাক্রান্তদের ত্রাণ সহায়তা
৪৫৯ বার পঠিত
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইডটকো বাংলাদেশ ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বন্যাক্রান্তদের ত্রাণ সহায়তা

---ডিজিটাল অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যাক্রান্ত মানুষদের ত্রাণ সহায়তা প্রদানে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে একত্রে কাজ করছে। কোম্পানিটি ‘টাওয়ার টু কমিউনিটি’ সিএসআর প্রোগ্রামের আওতায় বন্যাদুর্গত এলাকাগুলোর প্রায় ২,৫০০ মানুষের মধ্যে খাদ্য, ওষুধ ও স্বাস্থ্যবিধি পণ্যের মতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। ইডটকো সিএসআর টিম ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক বলেন, মানুষের সুরক্ষাকে আমরা সবসময়ই অগ্রাধিকার দিই এবং প্রয়োজনের সময় তাদের সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জীবন বাঁচানো, ক্ষতি কমানো এবং পুনর্বাসনে সহায়তা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এই বন্যা সংকটের সময় টাওয়ার সাইটগুলো সচল রাখতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে, বিশেষত সেইসব দূরবর্তী এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যেখানে অতিরিক্ত বন্যার কারণে নেটওয়ার্ক পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ সকল এলাকায় সকলের মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে আমরা বিকল্প জ্বালানির ব্যবস্থা করছি। দিনরাত মাঠ পর্যায়ে এবং ওয়ার রুমে থেকে আমাদের টিম বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যত দ্রুত সম্ভব সাইটগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, টেলিকম খাতে যুক্ত সকলের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে একসাথে কাজ করা জরুরি। প্রস্তুতি, সম্পদ বণ্টন এবং কার্যকর সংকট ব্যবস্থাপনার জন্য এ ধরনের সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেড়ে যাওয়ায়, দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা অতীব প্রয়োজন, যাতে করে দুর্যোগপূর্ববর্তী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা যায়, দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম দ্রুত শুরু করা যায় এবং দুর্যোগকালীন ক্ষতির পরিমাণ কমানো যায়।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট