রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের নাম ঘোষণা
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের নাম ঘোষণা
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। গত ১৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ব্যাংকিং, পেমেন্ট এবং ফিনটেক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘লিডিং বাই রেজিলিয়েন্স’ অর্থ্যাৎ ‘সহনশীলতার মাধ্যমে নেতৃত্ব’ শিরোনামে এবারের অনুষ্ঠানটি ছিলো মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের ষষ্ঠ সংস্করণ। এবার ১৮টি ক্যাটাগরিতে মোট ২৬টি বিজয়ী প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।
মাস্টারকার্ড ২০১৯ সাল থেকে এক্সিলেন্স অ্যাওয়াড আয়োজন করে আসছে। ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের মধ্যে ডিজিটাল-ফার্স্ট আচরণ গড়ে তোলা এই পুরস্কার প্রদানের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা। এছাড়াও দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড বাংলাদেশে ডিজিটাল উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পেরে গর্বিত। কেননা এসব প্রতিষ্ঠান শক্তিশালী একটি ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গঠনের আমাদের সম্মিলিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশে মাস্টারকার্ড তাদের কার্যক্রম শুরু করে এবং প্রথম আন্তর্জাতিক পেমেন্ট অপারেটর হিসেবে ২০১৩ সালে দেশে অফিস প্রতিষ্ঠা করে।





বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে