সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক ও ভিভোর অংশীদারিত্ব
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক ও ভিভোর অংশীদারিত্ব
৪৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলালিংক ও ভিভোর অংশীদারিত্ব

---ভিভোর সাথে অংশীদারিত্বে তরুণদের জন্য ডেটা অফার নিয়ে এসেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন; সাথে মিলবে এক্সক্লুসিভ কনটেন্ট দেখার সুযোগ।

‘ইয়ুথস চয়েজ স্মার্টফোন’ এ ধারণায় উজ্জীবিত হয়ে ভিভো ভি৪০ লাইট এবং ভিভো ওয়াই১৯ এস- এর সাথে ১৮ জিবি ফ্রি ডেটা প্যাক অফার নিয়ে এসেছে বাংলালিংক। বাংলালিংক স্টোর, ভিভো স্টোর অথবা ওপেন চ্যানেল থেকে (স্টক থাকা সাপেক্ষে) থেকে হ্যান্ডসেটগুলো কেনার ক্ষেত্রে পুরোনো ও নতুন বাংলালিংক ক্রেতারা ১৮ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। ৩ মাসে গ্রাহকদের এ ডেটা দিবে বাংলালিংক।

প্রথম মাসে অফারটি পেতে গ্রাহকদের *১২১*৭০১# ডায়াল করতে হবে। পরের মাসের বান্ডেল অফারগুলো পেতে ডায়াল করতে হবে *১২১*৭০২#। প্রথম মাসের ৬ জিবি প্যাকের মধ্যে থাকছে ১ জিবি ৪জি, ৩ জিবি টফি ও ২ জিবি বিআইপি ইন্টারনেট। পাশাপাশি, দ্বিতীয় ও তৃতীয় মাসের ৬ জিবি প্যাকের মধ্যে থাকছে ২ জিবি ৪জি, ২ জিবি টফি ও ২ জিবি বিআইপি ইন্টারনেট। ফ্রি ডেটা প্যাকগুলোর মেয়াদ থাকবে ৭ দিন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল