সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই সমৃদ্ধ কোপাইলট+পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই সমৃদ্ধ কোপাইলট+পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ
২৭৫ বার পঠিত
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই সমৃদ্ধ কোপাইলট+পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

---বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোপাইলট+পিসি নিয়ে এসেছে লেনোভো। নতুন লেনোভো ইয়োগা স্লিম ৭আই (83ED004XLK) ল্যাপটপটিতে মাল্টিটাস্কিং এবং ইন্টেলিজেন্স পাওয়ার নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ৪৫ টপস এর কোয়ালকম হেক্সাগন এনপিইউ।

এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৭৮-১০০ প্রসেসর, যাতে আছে ১২ কোর, ১২ থ্রেড সাথে ৪২ মেগাবাইট ক্যাশ মেমোরি, ইন্টিগ্রেটেড কোয়ালকম অ্যাড্রিনো গ্রাফিক্স, ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম,  ১ টিবি জেন ৪ এসএসডি। এর ১০০% এসআরজিবি ও ডিসিআই পি৩ কালার গেমোট যুক্ত ১৪.৫ ইঞ্চি টাচ ডিসপ্লেতে দেওয়া হয়েছে কালার কেলিব্রেট ওএলইডি প্যানেল। ৩কে রেজ্যুলেশনের এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ১০০০ নিটস। ৯০ হার্জ রিফ্রেশ রেট নিয়ে ডলবি ভিশন সমর্থিত ডিসপ্লেতে ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে রয়েছে টিইউভি লো ব্লু-লাইট ফিচার।

ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৪টি ডলবি অ্যাটমোস অপটিমাইজড স্টোরিও স্পিকার, যা হাই-ডেফিনিশন সাউন্ড প্রোভাইড করে। সাথে আরও ৪টি মাইক্রোফোন রয়েছে। কানেক্টিভিটি হিসেবে আছে ব্লু-টুথ ৫.৪ এবং ওয়াইফাই ৭ ও ৩টি ইউএসবি টাইপ-সি পোর্ট। এতে নিরাপত্তার জন্য মাইক্রোসফট প্লুটন টিপিএম ২.০ চিপ, জেনুইন উইন্ডোজ ১১ হোম, জেনুইন মাইক্রোসফট অফিস হোম ২০২১, গোপনীয়তা রক্ষার জন্য আইআর (ফেসআনলকের জন্য) ই-শাটারযুক্ত ১০৮০পি ফুল এইচডি ক্যামেরা সহ আরও নানা ফিচার বিদ্যমান।

ল্যাপটপটির ওজন ১.২৮ কেজি। চার্জিংয়ের ক্ষেত্রে সুবিধা দিতে আছে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টার। ব্যাকলিট কিবোর্ড যুক্ত ল্যাপটপটিতে ৮টি সার্টিফিকেশন রয়েছে যার মধ্যে মিলিটারি গ্রেড ৮১০এইছ, আইসেফ সার্টিফাইড ২.০ ও এনার্জি স্টার ৮.০ অন্যতম।

৩ বছরের ওয়ারেন্টি সুবিধা সহ কসমিক ব্লু কালারে ল্যাপটপটি বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ডিভাইসটির মূল্য নির্ধারিত হয়েছে ২,২৫,০০০ টাকা।



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ