রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষমতায়নে রবির স্মার্ট ছড়ি বিতরণ
দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষমতায়নে রবির স্মার্ট ছড়ি বিতরণ
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্মার্ট ছড়ি বিতরণের উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপনের অংশ হিসেবে নেয়া এ উদ্যোগের উদ্দেশ্য হলো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, চলাচল এবং স্বনির্ভরতা বাড়াতে উদ্ভাবনী সহায়ক প্রযুক্তি পৌঁছে দেওয়া।
সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, ডাইরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) শরীফ শাহ্ জামাল রাজ এবং দৃষ্টি টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান হোসেন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দৃষ্টি টেকনোলজিসের উদ্ভাবিত ‘আভাস স্মার্ট কেইন’ এ রয়েছে শোনার-নির্ভর প্রতিবন্ধকতা শনাক্তকরণ প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং শ্রবণযোগ্য সতর্ক সংকেত, যা ব্যবহারকারীদের নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাচলে সহায়তা করে।
অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, আমরা বিশ্বাস করি, উদ্ভাবন সবসময়ই মানুষের কল্যাণে ব্যবহার হওয়া উচিত। স্মার্ট কেইন উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন, যেখানে উদ্ভাবনকে কাজে লাগিয়ে একটি অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব। এই প্রযুক্তি দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীনতা ও নিরাপত্তা বাড়িয়ে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করবে।
স্মার্ট কেইন বিতরণ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে সাতটি অংশীদার সংস্থার সহযোগিতায়। এগুলো হল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিআইপিএস), রিয়েল ভিউ, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিইআরডিও), ডোরস অব ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস), নহর ইনিশিয়েটিভস এবং স্পর্শ ফাউন্ডেশন।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়