সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
৩১৬ বার পঠিত
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

---রিয়েলমির সর্বশেষ ডিভাইস সি৭৫ নিয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। স্থায়িত্ব ও পানিরোধী পারফরমেন্সের অভিজ্ঞতা সরাসরি দেখানোর মাধ্যমে ডিভাইসটির সাথে শিক্ষার্থীদের সংযোগ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করে রিয়েলমি।

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা আইপি৬৯ উন্নত পানিরোধী প্রযুক্তির মাধ্যমে রিয়েলমি সি৭৫-এর স্থায়িত্ব ও কার্যক্ষমতা সরাসরি দেখার সুযোগ পেয়েছে। 

ক্যাম্পেইন চলাকালীন সবচেয়ে বেশি সাড়া ফেলেছে “বোলিং উইথ আ স্প্ল্যাশ” এক্টিভিটি, যেখানে শিক্ষার্থীরা বোলিং বল হিসেবে রিয়েলমি সি৭৫ ব্যবহার করে পিনগুলো পানির জারে ঠেলে দেয়। এই এক্টিভিটির মাধ্যমে ডিভাইসটির আঘাত প্রতিরোধ ও পানিরোধ করার সক্ষমতা পরীক্ষা করে দেখার সুযোগ পায় শিক্ষার্থীরা।  

আরেকটি এক্টিভিটি ছিল আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জ। এর মাধ্যমে শিক্ষার্থীদের পানির নিচেও ডিভাইসটির ত্রুটিহীন পারফরম্যান্স দেখতে পেয়েছে। এমনকি পানিতে নিমজ্জিত অবস্থায় এই ফোন দিয়ে ভিডিও গেইমসও খেলেছে শিক্ষার্থীরা। 

ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা রিয়েলমি সি৭৫ ডিভাইসটিকে “হ্যামার ফোন” নাম স্বীকৃতি দিয়েছে। একইসাথে তারা ডিভাইসটির স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার প্রশংসা করেছে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দুদিনের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন এক্টিভিটিতে অংশ নেয় এবং ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী গেইমসগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য রিয়েলমির পক্ষ থেকে উপহার পেয়েছে।

ক্যাম্পেইনটি পরবর্তীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে আয়োজন করা হবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ