বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জেসিআই মুন্সিগঞ্জ চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট সাকিফ আহমেদ
জেসিআই মুন্সিগঞ্জ চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট সাকিফ আহমেদ
গঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের মুন্সিগঞ্জ চ্যাপ্টারের নতুন বোর্ড অফ ডিরেক্টরস। টেলিকম খাতের তরুণ ব্যবসায়ী সাকিফ আহমেদকে সভাপতি করে ২২ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। সাকিফ আহমেদ ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) পরিচালক এবং ইনফোলিংক এর সিইও, ফার্নিটেক্স এর ব্যবস্থাপনা পরিচালক ও ব্রেইন ট্রি এর প্রতিষ্ঠাতা।
গত ১৪ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে লোকাল প্রেসিডেন্টকে সম্মননা স্মারক পরিয়ে দেয়া হয়। এসময় জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই ঢাকা পাইওনিয়ার এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট মো. তাসদীখ হাবীব, জেসিআই ঢাকা প্লাটিনাম প্রেসিডেন্ট আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বছরের বোর্ড অব ডিরেক্টর্স এ সাকিফ আহমেদ ও জেসিআই মুন্সিগঞ্জ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানা মাখনুন সাবা ছাড়া বাকি সদস্যরা হলেন: সহ-সভাপতি সাজিদুর রহমান সাদ ও মরিয়ম সুলতানা, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আলম, লিগ্যাল কাউন্সিল জি এম শরীফ, কোষাধ্যক্ষ নাফিজ মজহারুল ইসলাম, ট্রেনিং কমিশনার মো. ফেরদৌস আবেদিন এবং গণযোগাযোগ কমিটি চেয়ার ওয়ালিদ আহমেদ। চ্যাপ্টারের বাকি পরিচালকরা হলেন: নাঈম-উজ-জামান খান, শাহরিন ফরহাদ নবনী, তাসমিন তিলাত সামান্থা, ফারিহা হোসেন মিথিলা, রাকিব আহমেদ, আ.ক.ম আকিব আজিজ হক, অথি মিথিলা, সানজার আদনান আলম, মিনহাজ-উস-সালাকীন ফাহমি, মোহাম্মদ হোসেন রহুল, নরওজ ফারহান চৌধুরী, আসাদ ফয়সাল ও মুহতাসিম আজিজ মুনিম।
সাকিফ আহমেদ বলেন, কেবল নেতৃত্ব গঠন নয়, বরং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে তরুণদের ক্ষমতায়ন এবং তাদের সমাজ উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে কাজ করবেন তিনি। তিনি বলেন, তরুণদের এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা নেতৃত্বের দক্ষতার পাশাপাশি আইটি ও এআই-এর ক্ষেত্রেও অগ্রণী হতে পারে।





ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই