সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ৬, ২০২৫, ২২ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টারনেট সেবায় সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানাল বাক্কো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টারনেট সেবায় সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানাল বাক্কো
২৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইন্টারনেট সেবায় সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানাল বাক্কো

---তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও রপ্তানি আয়ের ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করতে বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি ইন্টারনেট সেবায় আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক বাতিলের আহ্বান জানিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জারি করা অধ্যাদেশে ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের বিষয়টি উদ্বেগের সঙ্গে তুলে ধরে বাক্কো জানিয়েছে, এই পদক্ষেপ তথ্যপ্রযুক্তি খাতের গতিশীল উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে।

বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, ইন্টারনেট সেবা তথ্যপ্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান অবকাঠামো। এই শুল্ক আরোপের ফলে তথ্যপ্রযুক্তি খাতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইটি শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হবে। পাশাপাশি, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পরিষেবা আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই শিল্পের রপ্তানি আয় অদূর ভবিষ্যতে ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। তবে এই অগ্রগতি ধরে রাখতে নীতিগত সহযোগিতা এবং কর সংক্রান্ত সহজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে ইন্টারনেট সেবায় আরোপিত সম্পূরক শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক।



আইসিটি সংবাদ এর আরও খবর

বৈধভাবে আমদানীকৃত মোবাইল ফোনের শুল্কহার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈধভাবে আমদানীকৃত মোবাইল ফোনের শুল্কহার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬ বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ
৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫ ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস
ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ
আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয় আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বৈধভাবে আমদানীকৃত মোবাইল ফোনের শুল্কহার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ
৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস
ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ
আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়