মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
সম্প্রতি উন্মোচিত হওয়া অনার এক্স৫বি সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন গ্রামীণফোন গ্রাহকরা। ৫ ফেব্রুয়ারি অনার এক্স৫বি প্লাসের নতুন সংস্করণ দেশের বাজারে উন্মোচন করা হবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ। তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে- মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্ট্যারি পার্পল। অনার এক্স৫বি প্লাসের আগের সংস্করণটি ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। ১০-১২ হাজার টাকার মধ্যে ফোন দুটি কিনতে পারবেন গ্রাহকরা।
এ স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে গ্রামীণফোন গ্রাহকরা ছয় মাসের বিশেষ অফার উপভোগ করতে পারবেন। প্রথম সাতদিনের জন্য তারা বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট পাবেন। এছাড়াও, তাদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ উপভোগের সুযোগ। গ্রামীণফোন গ্রাহকরা ৯৯ টাকায় ৭ দিনের মেয়াদে ১০ জিবি ইন্টারনেট এবং ২৯৮ টাকায় ৭ দিনের মেয়াদে ৪০ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
আগের সংস্করণের মতো অনার এক্স৫বি-তে ব্যবহার করা হয়েছে ৫,২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসরের ডিভাইসটিতে থাকছে ১২৮ জিবির বেশি ইন্টারনাল স্টোরেজ, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
এছাড়াও, ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, এআই প্রযুক্তি সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা