সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক
৩৮৭ বার পঠিত
রবিবার ● ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক

---দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক (এ১০ ও এ১২ মডেল) এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’। রিভোর  ‘এ১০’ মডেলের দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেল এর বাইক পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়। বাইক দুটি একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলবে।

গত ৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মাদপুরে অবস্থিত শোরুমে নতুন এই বাইক দুটো উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ‘ভেন নেইল’। এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করুক। ‘এ১০’  এবং ‘এ১২’-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সবসময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পান।

রিভো ‘এ১০’ বৈদ্যুতিক বাইকটি একবার চার্জে ৬৫-৭৫ কিলোমিটার পর্যন্ত চলবে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা। এছাড়া রিভো ‘এ১২’ মডেলের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি চলবে ৭৫-৮৫ কিলোমিটার।

কোম্পানিটি সারাদেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা