সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে
৪৪০ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে

---ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইওহান বুসেকে গত ১৭ মার্চ নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলালিংকে যোগদানের আগে ইওহান সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। এর আগে, তার ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন। বাংলালিংকে ৯ বছর দায়িত্ব পালন করা এরিক অসের স্থলাভিষিক্ত হবেন ইওহান।

এই নিয়োগের বিষয়ে ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো বলেন, ‘প্রথমেই আমি ইওহানকে ভিওন ও বাংলালিংকে স্বাগত জানাচ্ছি। বেশকিছু উদীয়মান বাজারে তার কয়েক দশকের বিস্তৃত অভিজ্ঞতা আমাদের ডিজিটাল সম্প্রসারণকে ত্বরান্বিত করবে; একইসাথে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। গত ৯ বছরের নেতৃত্বের জন্য আমি এরিক অসের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তার সময়েই বাংলালিংক পুরো দেশজুড়ে বিস্তার লাভ করেছে; সবার জন্য ফোরজি অভিজ্ঞতা নিশ্চিত করেছে এবং এই খাতে টফি, মাইবিএল ও রাইজের মতো ডিজিটাল সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছে।’



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়