মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ
তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ
তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে ১৮-২৯ বছর বয়সীরা তাদের চারপাশের বিশ^ সম্পর্কে জানতে যুক্ত হচ্ছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা জীবনের বিভিন্ন পর্যায়ের পথচলাকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নিজেদের ও কমিউনিটির জন্য অর্থবহ কাজ করার সুযোগ পায়। প্ল্যাটফর্মটিতে তরুণদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশে একদম নতুন পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে তরুণরা কীভাবে ফেসবুক ব্যবহার করছে তা তুলে ধরা হবে।
পডকাস্ট সিরিজের উপস্থাপক হিসেবে রয়েছে কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। এই পডকাস্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা (এসএমবি) পরিচালনাকারী ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীরা ফেসবুকে তাদের যাত্রা, উন্নতি ও বিস্তার নিয়ে গল্পগুলো বলবেন; যা পরবর্তী সময়ে তরুণদের জন্য বড় পদক্ষেপ নিতে সহায়ক হবে।
যেসব তরুণ কনটেন্ট তৈরির টিপস ও কৌশল জানার পাশাপাশি কমিউনিটি গড়ে তুলতে বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা #ফেসবুকআইআরএল স্টোরিজ ফলো করতে পারেন এবং https://www.facebook.com/comedyamin থেকে নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। এই সিরিজের ডিজিটাল পাবলিকেশন পার্টনার টাইগার মিডিয়া (কেবলগ্রাম, নাটশেল টুডে ও সোজু টুডে) থেকে পডকাস্টের গুরুত্বপূর্ণ অংশ দেখে নিতে পারেন।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা