সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন এক্স৮সি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন এক্স৮সি
২৮৪ বার পঠিত
সোমবার ● ৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন এক্স৮সি

---দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার এক্স৮সি স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। স্মার্টফোনটির ক্যামেরায় রয়েছে এআই-পাওয়ারড ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটোগ্রাফি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও এফএইচডি+ রেজ্যুলেশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা।

স্মার্টফোনটির উন্মোচন নিয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা দুর্দান্ত ক্যামেরা ও বিশাল স্টোরেজের টেকসই ফোন ব্যবহার করতে চান, এমন সব তরুণদের জন্যই আমরা নিয়ে এসেছি অনার এক্স৮সি। এ স্মার্টফোনটির মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই, যেন তারা পরস্পরের সাথে সংযুক্ত থেকে সুন্দর স্মৃতিগুলোকে ধারণ করতে পারে এবং জীবনের যাত্রায় এগিয়ে যেতে পারে।

স্মার্টফোনটিতে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র‌্যাম (৮+৮ এক্সটেন্ডেড)। স্মার্টফোনটির ম্যাজিক-ওএস ৯.০ পাওয়ারড সিস্টেম নিশ্চিত করবে এআই অভিজ্ঞতা। এছাড়াও, এক্স৮সি আইপি৬৪ পানি ও ধুলা প্রতিরোধী এবং এটি ৩৬০ ডিগ্রি ওয়াটার প্রোটেকশন প্রদান করে। স্মার্টফোনটি এসজিএস সার্টিফাইড (ডিউরেবিলিটি)।

দেশের বাজারে মার্স গ্রিন, মুনলাইট হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙে ফোনটি পাওয়া যাচ্ছে ৩৪,৯৯৯ টাকায়।



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ