বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত
প্রকৌশলীদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে গত ৭ মে, ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে।
আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পোস্টার উপস্থাপনা, প্রকল্প প্রদর্শনী, বিশিষ্ট প্রকৌশলী ও শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তৃতা, কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা এবং পৃথক পৃথক বিভাগের সাংস্কৃতিক পরিবেশনা।
দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ড. এম. রোকনুজ্জামান অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান এবং প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ড. মিয়া এম. হুসেইনুজ্জামান।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ