সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে উন্মোচিত হলো টেলিফটো লেন্সের ভিভো ভি৬০
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে উন্মোচিত হলো টেলিফটো লেন্সের ভিভো ভি৬০
৩২৮ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে উন্মোচিত হলো টেলিফটো লেন্সের ভিভো ভি৬০

---বাংলাদেশে উন্মোচিত হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০। বাংলাদেশে প্রথমবারের মতো ভিভোর ভি সিরিজে যুক্ত হলো জাইস টেলিফটো লেন্স। এর ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা দূর থেকে বিয়ের মঞ্চ, কনসার্ট বা খেলার মাঠে প্রতিটি মুহূর্ত ক্লিয়ারভাবে ক্যাপচার করে। এছাড়াও, এতে আছে নতুন ১০গুন টেলিফটো স্টেজ পোট্রেট যা, দূর থেকেও স্পটলাইটে থাকা বিষয়বস্তুর ডিটেইলস নিখুঁতভাবে ধরে রাখে।

৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা ছাড়াও এতে আছে ৮ মেগাপিক্সেল জাইস আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা। পাশাপাশি, ক্যানভাসের রঙের তুলির মতো ছবিকে সাজায় ভিভোর এআই স্টুডিও। এর নতুন এআই ফোর সিজন মোডে গ্রীষ্ম, শীত, শরৎ বা বসন্তের আবহে ছবিকে সাজানো যায়। এছাড়াও, এআই টুলস দিয়ে সহজেই এডিট বা যেকোনো অবজেক্ট ইরেজ করা যায়। বেরি পার্পল, মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ভি৬০।

ডিভাইসটির ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে সারাদিনের ব্যাকআপ ও দ্রুত চার্জিং। ডায়মন্ড শিল্ড গ্লাস, কুশনিং স্ট্রাকচার এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে ড্রপ, পানি ও ধুলো-প্রতিরোধী করেছে। স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট নিশ্চিত করে এর স্মুথ ও ল্যাগ-মুক্ত পারফরম্যান্স । ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টে ফোনটির মূল্য ৬৪,৯৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়