বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রবি ও এয়ারটেল গ্রাহকদের ডাটা ছাড়া ফেসবুকে ছবি দেখার সুযোগ
রবি ও এয়ারটেল গ্রাহকদের ডাটা ছাড়া ফেসবুকে ছবি দেখার সুযোগ
ডাটা ব্যালেন্স না থাকলেও ফেসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। পাশাপাশি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তারা। মেটা ও রবির যৌথ উদ্যোগে এ সুবিধা চালু করা হয়েছে।
এতোদিন ডাটা ব্যালেন্স না থাকলে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা শুধু টেক্সট ভার্সন দেখতে পারতেন। কোনো ধরনের ছবি দেখা যেত না। নতুন এ সুবিধার মাধ্যমে রবি ও এয়ারটেলের গ্রাহকরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টেক্সট ভার্সনের পাশাপাশি ফটো ভার্সন অর্থাৎ ছবিও দেখতে পারবেন। এ ছাড়া ডাটা ব্যালেন্স না থাকলে ভিডিওগুলোর স্টিল ফটো দেখা যাবে। ডাটা ব্যালেন্স যোগ হওয়ার সাথে সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
গ্রাহকদের ডাটা ব্যালেন্স স্ট্যাটাস জানিয়ে একটি পপ-আপ মেসেজ দেখানো হবে। এর মাধ্যমে তারা সহজেই বিভিন্ন ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং ফেসবুক ব্রাউজ করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে বা লোন নিতে পারবেন গ্রাহকরা।





জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি