সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন
২৬৫ বার পঠিত
শনিবার ● ১৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন

---সম্প্রতি আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার নয় সদস্যের একটি দল। প্রতিযোগিতায় লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এই দলটি। গ্লেনরিচের শিক্ষার্থীরা ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করে। গ্লেনরিচ উত্তরা টানা তিন বছর এই পুরষ্কার অর্জন করার গৌরব অর্জন করলো।

এছাড়া, আরেকটি দল তাদের ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য স্মল গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরষ্কার এবং গ্লেনরিচের তৃতীয় দলটি ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ হওয়ার গৌরব অর্জন করেছে।

ন্যাশনাল স্পেস সোসাইটি (মার্কিন যুক্তরাষ্ট্র) দ্বারা আয়োজিত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীরা মহাকাশে মানব সৃষ্ট বসতি কেমন হবে সে সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ডিজাইন করে থাকে। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মহাকাশ অন্বেষণের আগ্রহকে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।

এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারেও বেশি শিক্ষার্থী ৪,৯০০টিরও বেশি এন্ট্রিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে গ্লেনরিচ উত্তরার একটি দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্প প্রতিযোগিতার জন্য জমা দেয়। এই প্রকল্পটি লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

বিজয়ী দলে সদস্য হিসেবে ছিলেন- অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান।

‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মানবজাতির জন্য বামন গ্রহ সেরেসে প্রথম স্বনির্ভর মহাকাশ বসতির ধারণার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের প্রভাব এড়াতে সাহায্য করবে। এই বসতিতে এক লক্ষ মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব। এই পরিকল্পনায় মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল দ্বারা পরিচালিত টেকসই জীবনযাত্রার ধারণা দেওয়া হয়েছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ