রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নগদ ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ১৮ বিজয়ী
নগদ ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ১৮ বিজয়ী
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ঈদ মেগা ক্যাম্পেইনে ঘণ্টায় ঘণ্টায় উপহার বুঝে পেতে শুরু করেছেন বিজয়ীরা। সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে এরকম ১৮ জন বিজয়ীর হাতে ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো পুরস্কার তুলে দেয় কর্তৃপক্ষ।
‘নগদে জিতুন’ থিমে নগদের এই ঈদ-উল-আজহা ক্যাম্পেইনে গ্রাহকরা প্রতিঘণ্টায় ডিপ ফ্রিজ, এসিসহ দামী দামী সব উপহার জিততে পারছেন। নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে ৫০০ টাকার পেমেন্ট অথবা ১০০ টাকা মোবাইল রিচার্জ করে এই সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। এ ছাড়া আছে বিভিন্ন প্রতিষ্ঠানের আউটলেটে কেনাকাটায় ক্যাশব্যাক বা ক্যাশ ছাড়ের অফার।
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকরা অফলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্ট, বিল পেমেন্ট; যেকোনো পেমেন্ট করতে পারেন। প্রতিঘণ্টায় একজন গ্রাহক মোটরবাইক, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, আইফোন, স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং এয়ারফোন জিততে পারছেন।
ঈদ-উল-আজহার আগ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন, প্রতিঘণ্টায় উপহার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়