সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে অনার ৪০০ সিরিজ উন্মোচিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে অনার ৪০০ সিরিজ উন্মোচিত
৩৬৯ বার পঠিত
সোমবার ● ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বাজারে অনার ৪০০ সিরিজ উন্মোচিত

---বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অনার ৪০০ সিরিজ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। গত ২৫ মে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ফটোগ্রাফির নতুন এআই গোট হিসেবে সমাদৃত এই সিরিজটি লঞ্চ করা হয়।

লঞ্চ ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং বিজনেস হেড মো. আবদুল্লাহ আল মামুন।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অনার ৪০০ সিরিজটি স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, এআই-সমর্থিত মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে অনার ৪০০ সিরিজের উন্মোচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন থেকে ব্যবহারকারীরা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্তকে ক্ল্যারিটি সহ ফ্রেমবন্দি করে রাখতে পারবেন।

অনার ৪০০ সিরিজে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই প্রাইমারি ক্যামেরা, সাথে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা। এই সিরিজে প্রাইমারী ক্যামেরার সাথে ৩০এক্স টেলিফটো জুম ফাংশনও রয়েছে। এই সিরিজে আরও আছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৫৫ ইঞ্চি ওলেড স্ক্রিন এবং ২৭৩৬ বাই ১২৬৪ রেজ্যুলেশন। অনার ৪০০ সিরিজ আগামী ৩১ মে পর্যন্ত প্রি-বুকিং করা যাবে। প্রি-বুকিংয়ের সময় গ্রাহকদের জন্য থাকছে ১৫,০০০ টাকা পর্যন্ত মূল্যের উপহার, ১৮০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ব্যবহৃত/পুরাতন ফোনের বিনিময়ে অনার ৪০০ সিরিজের ডিভাইস জেতার সুযোগ।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট