সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিগেট পার্টনার সামিট ২০২৫ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিগেট পার্টনার সামিট ২০২৫ অনুষ্ঠিত
৩৮৪ বার পঠিত
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিগেট পার্টনার সামিট ২০২৫ অনুষ্ঠিত

---ডেটা এখন শুধু তথ্য নয়- এটি ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড এর যৌথ আয়োজনে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো সিগেট পার্টনার সামিট ২০২৫।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জর্জ ডি কোস্টা। তিনি বাংলাদেশের বাজারে সিগেট-এর অগ্রগতিতে স্পেকটরা-র অবদান ও শক্তিশালী পার্টনারশিপের দৃষ্টান্ত তুলে ধরেন।

ইন্ডাস্ট্রি পার্টনারদের জন্য অনুষ্ঠানে গ্লোবাল ইনোভেশন ও প্রোডাক্ট পোর্টফোলিও উপস্থাপন করেন সিগেট টেকনোলজিস এর লিড ট্রেইনার রাজেশ শিবাল। বাংলাদেশের বাজারকে ঘিরে সামিট পণ্যের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র প্রোডাক্ট ম্যানেজার জহির আব্বাস।

সামিটে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ইন্টারেক্টিভ কুইজ সেশন, যেখানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও র‌্যাফেল ড্রতে ভাগ্যবান অতিথিরা জিতে নেন বিভিন্ন পুরস্কার।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়