সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৩, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আরএফআইডি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিকাশে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধের সুবিধা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আরএফআইডি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিকাশে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধের সুবিধা
১৭৩ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরএফআইডি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিকাশে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধের সুবিধা

---কোথাও না থেমে আরএফআইডি স্ক্যানের মাধ্যমে বিকাশে টোল পরিশোধ করে সরাসরি যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার পারাপারের জন্য রেজিস্ট্রেশন চলছে। এ লক্ষ্যে ফ্লাইওভারটির বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে বুথ যেখানে চার চাকার যানবাহনের (গাড়ি, জিপ, মাইক্রোবাস, পিকআপ ইত্যাদি) আরএফআইডি রেজিস্ট্রেশন করা হচ্ছে।

এদিকে, মোটরসাইকেল এর নিরবচ্ছিন্ন পারাপারের জন্য কিউআর রেজিস্ট্রেশন করা হচ্ছে বুথগুলোতে। টোল পয়েন্টে সেকেন্ডের মধ্যেই কিউআর স্ক্যান করে বিকাশে টোল পরিশোধিত হয়ে ফ্লাইওভার পারাপার করতে পারছেন মোটরসাইকেল আরোহীরা।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের বিভিন্ন প্রান্তে বসানো বুথগুলোর পাশাপাশি, বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করেও আরএফআইডি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে নিশ্চিত করলেই গ্রাহকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর নিকটস্থ রেজিস্ট্রেশন বুথ থেকে আরএফআইডি স্টিকার সংগ্রহ করতে হবে।

একই পদ্ধতিতে বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করে অ্যাড ট্রিপ অপশন থেকে পে উইথ বিকাশ নির্বাচন করে ট্রিপ সংখ্যা, বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে ট্রিপ কিনতে হবে।

এছাড়া, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের ট্রিপ কিনতে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০% ক্যাশব্যাক, দিনে ১০০ টাকা পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক পাবার জন্য বিকাশ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই ট্রিপ কিনতে হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে