সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি৬০ স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি৬০ স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি
৩৯৮ বার পঠিত
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিভো ভি৬০ স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি

---দেশজুড়ে পাওয়া যাচ্ছে ভিভো ভি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০। ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট, এআই ফোর সিজন পোর্ট্রেট এবং ইক্যুয়াল ডেপথ কোয়াড কার্ভড স্ক্রিন নিয়ে ইতোমধ্যেই ভি৬০ স্মার্টফোনপ্রেমীদের দৃষ্টি আকর্ষন করেছে। গত ৭ সেপ্টেম্বর থেকে ভিভোর অথোরইজড শো-রুমে মিলছে ডিভাইসটি।

স্মার্টফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ভি সিরিজে এই প্রথম এত বড় ক্যাপাসিটির ব্যাটারি নিয়ে এসেছে ভিভো। সাথে দ্রুত চার্জিং এর জন্য থাকছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা।

¯œ্যাপড্রাগন ৭  জেন ৪ চিপসেট সমৃদ্ধ ডিভাইসটিতে আছে আল্ট্রা লার্জ ভিসি স্মার্ট  কুলিং সিস্টেম, যা সহজে গরম হতে দেয় না ফোনটিকে। এতে ১২ জিবি র‌্যামের সঙ্গে ১২ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ২৫৬ জিবি রম রয়েছে।

ফোনটির প্রধান আকর্ষণ এর শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ- ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা।

৬.৭৭ ইঞ্চি ১২০ হার্জ রিফ্রেশ রেটের ইক্যুয়াল কোয়াড কার্ভড ডিসপ্লের ফোনটিতে ডায়মন্ড শিল্ড গ্লাস, শক্তিশালী কুশনিং স্ট্রাকচার এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংস থাকায় ধুলোবালি বা যেকোনো অ্যাক্সিডেন্টাল ড্রপেও সুরক্ষা নিশ্চিত হয়।

বেরি পার্পল, মিস্ট গ্র্রে ও ডেজার্ট গোল্ড- এই তিনটি রঙে ভিভো স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ৬৪,৯৯৯ টাকায়। ফোনটি কিনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ অথবা এক্সক্লুসিভ গিফট প্যাক। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যেকোনো অথোরাইজড শপ থেকে ভিভো ভি৬০ কিনে উপভোগ করা যাবে অফারগুলো।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন