সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তিন পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো অপো এ৬ প্রো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তিন পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো অপো এ৬ প্রো
২৯৪ বার পঠিত
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো অপো এ৬ প্রো

---তাপ নিঃসরণ (হিট ডিসিপেশন), নেটওয়ার্ক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটিতে শীর্ষ পারফরম্যান্সের জন্য বাজারে নতুন আসা অপো এ৬ প্রো ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়) স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে অপো বাংলাদেশ।

বুয়েটের পরীক্ষায় এ৬ প্রো’র কুলিং সিস্টেম এর পূর্বসূরির তুলনায় বেশ ভালোভাবে আপগ্রেডেড পাওয়া গিয়েছে। ডিভাইসটিতে একটি ৪,৩০০ বর্গ মিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার ব্যবহার করা হয়েছে, যা মোট তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করে। ফলে, ডিভাইসটি ব্যাপকভাবে ব্যবহার করলেও এর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে মাত্র। এতে ব্যবহারকারীরা ডিভাইস অতিরিক্ত গরম হওয়া ছাড়াই আরও দীর্ঘ সময় গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স পাবেন।

নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রেও অপো এ৬ প্রো ডিভাইসটি ভিড় যুক্ত এলাকা, বেসমেন্টের দুর্বল সিগন্যাল, সাবওয়ে বা হাই-স্পিড রেলের মতো দ্রুতগতির বাস্তব জীবনের সমস্যাগুলোকে চিহ্নিত করতে এবং তাতে স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সক্ষম।

ডিভাইসটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে একবার চার্জে প্রায় তিনদিন চলতে সক্ষম। এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা স্ট্যান্ডার্ড ফাস্ট চার্জিংয়ের তুলনায়ও চার্জিং সময়কে কমিয়ে আনে। এ৬ প্রোতে রয়েছে রিভার্স চার্জিং। এর মাধ্যমে এটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিনি ফ্যান, পোর্টেবল লাইট বা এয়ার পিউরিফায়ারের মতো ছোট ইলেকট্রনিক্স বা অন্যান্য স্মার্টফোনও চার্জ করতে পারবেন।

এ বিষয়ে বুয়েটের প্রফেসর ড. মাহবুব আলম বলেন, আমাদের পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে, তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্ব এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে অপো এ৬ প্রো।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, বুয়েট-কর্তৃক অপো এ৬ প্রোকে শীর্ষ পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়ায় আমরা উচ্ছ্বসিত।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ